বাংলা বিষয়ের সমস্ত উত্তর পাওয়া যাবে

প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ । একাদশ শ্রেণি ২০২৪

 প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ । একাদশ শ্রেণি ২০২৪

M.C.Q   

1.পৃথিবীর সবচেয়ে পুরোনো গুহাচিত্রটি— তিরিশ হাজার বছরেরও বেশি আগে আঁকা হয়েছিল।

2. প্রথম লিপির ব্যবহার শুরু হয়— সাড়ে চার বা পাঁচ হাজার বছর আগে।

3. পৃথিবীতে প্রথম প্রকৃতলিপির ব্যবহার শুরু হয়— সাতটি অঞ্চলে।

4. সর্বাপেক্ষা আধুনিক লিপি কোনটি? Ans- ধ্বনিলিপি।

5. কীলকলিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোন শহরে পাওয়া গিয়েছে? Ans- উরুক।

6. ‘হিয়েরোগ্লিফিক' শব্দটা এসেছে— গ্রিক শব্দ থেকে।

7. ‘হিয়েরোগ্লিফিক' কথাটির অর্থ হল— পবিত্র লিপি।

8. ‘হিয়েরোগ্লিফিক’ ছিল মূলত— চিত্রলিপি।

9. হিয়েরোগ্লিফিক লিপি সাধারণত শুরু হত— ডান দিক থেকে বাম দিকে।

10. শর বা কাঠ দিয়ে লেখা হত যে লিপি, তা হল— চিত্রপ্রতীকলিপি। 

11. হিয়েরোটিক ও ডেমোটিক আলাদা হয়ে গিয়েছিল—খ্রিস্টপূর্ব ২০০-৩০০ খ্রিস্টাব্দ নাগাদ।

12. ফসিল থেকে জানা যায়— ১৫,০০০ — ১০,০০০ বছর আগে নিগ্রোরা বাংলাদেশে থাকতেন। 

13. সিদ্ধমাতৃকা থেকেই কুটিল লিপি এল— সপ্তম শতকে।

14. কুটিল লিপির অঞ্চল অনুযায়ী— পাঁচটি ভাগ।

15. আদিমতম বাংলা লিপির নিদর্শন পাওয়া যায়— অষ্টম শতকে।






S.A.Q

1. লিপি কেন তৈরি হল? Ans- ভাষা সংরক্ষণ তথা স্থানান্তর ও কালান্তরের বাসনা থেকেই লিপি তৈরি হল।

2. ‘চিত্রলিপির আগের স্তর কোনটি? কে সেই নাম দিয়েছেন? 

Ans- চিত্রলিপির আগের স্তর ভ্রূনলিপি।

• লিপিবিশারদ ডেভিড ডিরিঞ্জার এই নাম দিয়েছেন।

3. কুইপু কী?

Ans- দড়িতে গিঁট দিয়ে স্মৃতিস্মরন করা একটি প্রচলিত পদ্ধতি। বিভিন্ন গিঁট বিভিন্ন ঘটনার স্মৃতিবাহী। একে কুইপু বলে।

4. ওয়ামপুম কী? কীভাবে তৈরি হয়? 

Ans- উত্তর আমেরিকার ইরোকোয়া আদিবাসীরা পুঁতি গেঁথে তৈরি করে কোমরবন্ধ বা ‘ওয়ামপুম’। পুঁতির বিন্যাস ও সজ্জা দেখে বুঝতে পারা যায় প্রস্তুতকারক কী বলতে চান। 

5. যে সাতটি অঞ্চলে প্রথম প্রকৃত লিপির ব্যবহার শুরু হয়, তাদের নাম লেখো। 

Ans- পৃথিবীর যে সাতটি অঞ্চলে প্রথম প্রকৃত লিপির ব্যবহার শুরু হয় সেগুলি হল— সুমেরু অঞ্চল, মিশর, এজিয়ানা, চিন, এলম, সিন্ধু, মায়া।

6. ‘ভাবলিপি’ বলতে কী বোঝো?

Ans- চিত্রলিপি একটি বস্তুকে না বুঝিয়ে যখন একটি ভাবকে বোঝায়, তখন তাকে বলে ভাবলিপি। 

7. ‘অক্ষরলিপি’ কাকে বলে? 

Ans- লিপির চিহ্নগুলি যখন কেবল কোনো বস্তু, বিষয় বা ভাবকে না বুঝিয়ে এক-একটি অক্ষর বা Syllable এর প্রতীক হয়ে ওঠে, তখন তাকে বলে ‘অক্ষরলিপি’। 

8. সবথেকে আধুনিক লিপি কোনটি? 

Ans- ধ্বনিলিপি হল সবথেকে আধুনিক লিপি। 

9. গ্রিস ‘a’ (আলফা) বর্ণটি কোথা থেকে এসেছে?

Ans- গোরুর মুখের ছবি থেকে ‘a’ বর্ণটি এসেছে। 

10. plenemic বলতে কী বোঝো? 

Ans- Plenemic একটি লিখন পদ্ধতি যাতে কতকগুলি চিহ্ন আছে। এই চিহ্নগুলির ভাষাতাত্ত্বিক অর্থ ও ভাষাতাত্ত্বিক গঠন দুই-ই আছে। যেমন— গোরুর মুখের ছবি থেকে ‘a’-র উৎপত্তি। 

11. সেনেমিক লিপি বলতে কী বোঝো? 

Ans- Cenemic পদ্ধতিতে ভাষাতাত্ত্বিক চিহ্নগুলির গঠনকে প্রাধান্য দেওয়া হয়। যেমন—a যে গোরুর মুখ থেকে এসেছে সেই অর্থ বজায় না রেখে কেবল একটি ধ্বনির প্রতীক হিসেবে তা যে-কোনো অর্থের যে-কোনো শব্দের গঠনগত উপাদান হিসেবে ব্যবহৃত হতে থাকল। চিহ্নসংখ্যা ও জটিলতা কমে যাওয়াতে Cenemic পদ্ধতিই গুরুত্বপূর্ণ ও আধুনিক একটি পদ্ধতি হয়ে উঠল। 

12. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাগুলি কী কী ছিল? 

Ans- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা সভ্যতাগুলি হল মেসোপটেমিয়া, সুমের, অক্কাদ। 

13. পৃথিবীর প্রাচীনতম লিপির দাবিদার কে? 

Ans- টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা মেসোপটেমিয়া, সুমেরু, অক্কাদ প্রভৃতি প্রাচীন সভ্যতাগুলির মানুষেরা পৃথিবীর প্রাচীনতম লিপির দাবিদার। 

14. কিউনিফর্ম বা কীলক লিপির নামকরণ কে করেছিলেন? 

Ans- কিউনিফর্ম বা কীলকলিপির নামকরণ করেন লিপিবিশারদ টমাস হাইড। 

15. কিউনিফর্ম বা কীলকলিপি নামকরণের কারণ কী? 

Ans- কিউনিফর্ম বা কীলকলিপি পেরেকের মতো খোঁচা খোঁচা দেখতে। ল্যাটিন শব্দ ‘কিউনিয়াস’ মানে পেরেক বা কীলক আর ‘ফরমা’ শব্দের অর্থ আকৃতি। তাই লিপির এইরকম নামকরণ। 

16. কীলকলিপি কীভাবে লেখা হয়? 

Ans- নরম মাটির চাকতিতে লিখে তা শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়া হত। এইভাবে কীলকলিপি লেখা হত। 

17. কীলকলিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কত বছরের পুরোনো? 

Ans- কীলকলিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরোনো। 

18. পৃথিবীর প্রাচীন লিপির নাম কী? 

Ans- পৃথিবীর প্রাচীন লিপির নাম কীলক লিপি। 

19. প্রাচীন মিশরে পাওয়া প্রাচীন লিপির নাম কী? 

Ans- প্রাচীন মিশরে পাওয়া প্রাচীন লিপির নাম হিয়েরোগ্লিফিক। 

20. মিশরীয়দের মতে হিয়েরোগ্লিফিক লিপির প্রবর্তক কে? 

Ans- মিশরীয়দের মতে হিয়েরোগ্লিফিক লিপির প্রবর্তক পাখির মাথা আর মানুষের শরীরবিশিষ্ট দেবতা ‘থথ’। 

21. ‘হিয়েরোগ্লিফিক’ কথাটির অর্থ কী? 

Ans- ‘হিয়েরোগ্লিফিক’ কথাটির অর্থ ‘পবিত্র লিপি’। 

22. হিয়েরোগ্লিফিক লিপির প্রাচীন নিদর্শনটি কত বছরের পুরনো? 

Ans- হিয়েরোগ্লিফিক লিপির লিপির প্রাচীন নিদর্শনটি পৌনে সাত হাজার বছরের পুরোনো। 

23. পৃথিবীর বৃহত্তম প্যাপিরাস পাতাটির দৈর্ঘ্য-প্রস্থ কত? 

Ans- পৃথিবীর বৃহত্তম প্যাপিরাস পাতাটির দৈর্ঘ্য একশো তিরিশ ফুট এবং প্রস্থ পৌনে সতেরো ফুট। 

24. লিপি কত প্রকার ও কী কী? 

Ans- লিপি দুই প্রকার— Plenemic এবং Cenemic। 

25. Plenemic লিপির দুটি বৈশিষ্ট্য লেখো। 

Ans- ১) ছবি এবং ধ্বনি— এই ধরনের লিপি হল হিয়েরোগ্লিফিক, ছবিও আছে, ধ্বনিও আছে। যেমন— হিট্টি ভাষার প্রাচীন লিপি। এতে প্রায় ৫০০-র মতো চিহ্ন। 

২) ছবি, ধ্বনি এবং নিদের্শক— এই ধরনের লিপি হল কিউনিফর্ম লিপি। এর চিহ্ন ২০০০-এর মতো। 

26. Cenemic লিপির দুটি বৈশিষ্ট্য লেখো। 

Ans- ১) ব্যঞ্জন লিপিতে স্বরবর্ণ নেই। যেমন— ফিনিশীয় লিপি। এতে ২২টির মতো চিহ্ন রয়েছে। 

২) স্বাধীন ব্যঞ্জন ও স্বাধীন স্বরধ্বনি লিপি। যেমন— গ্রিক ও রোমান লিপি। এতে ২৬টি চিহ্ন রয়েছে। 

27. IPA এর পুরো নাম কী? 

Ans- IPA-এর সম্পূর্ণ নাম International  Phonetic Alphabet। 


28. IPA-এর ব্যবহার লেখো। 

Ans- ১) শব্দের ঠিক উচ্চারণ বোঝাতে অভিধানে IPA ব্যবহৃত হয়। 

২) পূর্বে লিখিত রূপ নেই এমন ভাষার নতুন লিখনপদ্ধতি প্রণয়নে IPA ব্যবহৃত হয়। 

৩) বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে অচেনা লিপিতে লেখা ধ্বনির লিপ্যন্তরে IPA ব্যবহৃত হয়। 

29. ‘খরোষ্ঠী’ নামের কারণ কী?

Ans- পার্বতীচরণ ভট্টাচার্যের মতে, ‘খর বা গাধার ওষ্ঠের মতো দেখতে বলে খরোষ্ঠীলিপির এরকম নামকরণ হয়েছে। 

30. খরোষ্ঠীকে বাংলা লিপির পূর্বসূরি বলা ঠিক নয় কেন? 

Ans- খ্রিস্টপূর্ব ১৫০০-১০০০ অব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দ নাগাদ খরোষ্ঠীলিপিকে অপসৃত করে ব্রাহ্মী লিপিই ব্যাপক প্রাধান্য ও বিস্তার লাভ করে। তাই খরোষ্ঠীকে বাংলা লিপির পূর্বসূরি বলা ঠিক নয়। 

31. কুটিল লিপি কাকে বলে? 

Ans- সপ্তম শতকে সিদ্ধমাতৃকা লিপি থেকে যে লিপির জন্ম হয়, তাকে কুটিল লিপি বলে। লিখনপদ্ধতি জটিল হওয়ায় এই লিপির এমন নামকরণ। 

32. কুটিল লিপির অঞ্চল অনুযায়ী কয়টি ভাগ ও কী কী? 

Ans- কুটিল লিপির অঞ্চল অনুযায়ী পাঁচটি ভাগ— ১) উত্তর-পশ্চিম (অষ্টম শতাব্দী), ২) মধ্যভারত (অষ্টম শতাব্দী), ৩) মধ্য এশিয়া, ৪) যবদ্বীপ-বালিদীপ (অষ্টম শতাব্দী), ৫) উত্তর-পূর্ব ভারত (অষ্টম শতাব্দী)। 

33. প্রত্ন বাংলা লিপির কয়টি শাখা ও কী কী? 

Ans- প্রত্ন বাংলা লিপির চারটি শাখা— নেপালি, ওড়িয়া, মৈথিলি এবং বাংলা-অহমিয়া। 

34. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে কোন লিপি থেকে বাংলা লিপি এসেছে? 

Ans- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে সিদ্ধমাতৃকা লিপি থেকে বাংলা লিপি এসেছে। 

35. সুকুমার সেনের মতে কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? 

Ans- সুকুমার সেনের মতে কুটিল লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে। 

36. ‘চিত্রলিপি’ কী?

Ans- মনের ভাব প্রকাশের জন্য ছবি আঁকার বদলে ছবির আদলে অক্ষর লেখার দিকে মানুষ এগোতে চেষ্টা করল। ছবি-ভাঙ্গা এই লিখনকেই বলা হয় ‘চিত্রলিপি’।

#বাংলা

#একাদশ শ্রেণি

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.